ভাঙ্গায় আ’লীগের সভাপতিসহ শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগদান DBB


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের আ’লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি বাদল মুন্সী সহ শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৭জানুয়ারি) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচনী জনসভায় ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে এক বছর আগে এই আওয়ামীলীগের ঘাঁটিকে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। আমি নেতাকে বলেছিলাম নেতা, এত লড়াই সংগ্রাম করে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, সামনে সুদিন আসছে এখনো আমাকে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় আবারো যুদ্ধ করতে পাঠালেন, নেতা বলেছিলেন পলি মাটিতে সবাই ফসল ফলাতে পারে কিন্তু পাথরের মধ্যে বা মরুভূমিতে ফসল ফলানো টাই হচ্ছে প্রকৃত কর্মী।
আমি তার নির্দেশ নিয়ে আপনাদের নিকট এসেছি, এসে হাজার হাজার নেতাকর্মী এখন বিএনপিতে এসেছেন, আমি যেখানে যাই সেখানেই শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ি, মানুষ আমাকে এত ভালবাসে, মানুষের ভালোবাসায় আমি ঘুমাতেও পারি না, অনেক সময় ফজরের নামাজের পরে আমাকে ঘুমাতে হয় তারপরও দেখি শত শত মানুষ বাড়িতে ভরে গেছে, এভাবেই মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। ইনশাআল্লাহ আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা করছি আপনাদের নিকট।
এ সময় উপস্থিত ছিলেন ঘারুয়া ইউনিয়নের সাবেক সভাপতি আলিমুজ্জামান মধু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সদ্য যোগদান কৃত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সী, গঙ্গা নদীর গ্রামের কৃতী সন্তান লুৎফর রহমান প্রমুখ।
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-মো. সাখাওয়াত হোসেন,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








