সালথায় চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক ও মতবিনিময়


আসন্ন ৫নং সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন গরিবের বন্ধু সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন। ফরিদপুরের সালথায় চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার (৩০) অক্টবর দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
আজ সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নটখোলা আজাদ খান এর উঠানে এ বৈঠক টি হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ আনোয়ার মাতুব্বর, মোঃ হাসেম খান, তারা মিয়া. কামরুল ইসলাম, ও স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন মুহাঃ ছরোয়ার হোসেন।
উঠান বৈঠক তিনি বলেন, “সোনাপুর ইউনিয়নের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অন্যায়-অবিচারমুক্ত একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার মানউন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা ছরোয়ার হোসেন এর সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে থাকার ও অত্র ইউনয়নের মসজিদ মাদ্রাসায় দান এবং রাস্তাঘাট মেরামতের বিষয়টি তুলে ধরেন। গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে