সালথায় ১৪ লক্ষ টাকার মাদকসহ ২জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০


ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল স্কাফ ও৩৪২ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে সালথা থানার আড়ুয়াকান্দি এলাকার বালিয়া গট্টি বাজারসংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয় ৷ এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে। এ সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৩৮ বোতল স্কাফ সিরাপ ও ৩৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকার আমিন উদ্দীন মাতুব্বরের ছেলে মো. রানা মাতুব্বর (৩৮) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্ত ষাটনলপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. হৃদয় প্রকাশ কামাল হোসেন (২৭)।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার রানা মাতুব্বরের বিরুদ্ধে মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানায় এবং হৃদয় প্রকাশ কামাল হোসেনের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি করে মাদক মামলা রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে