আমি অবাঞ্চিত কলঙ্কিত অভিশাপ


কবিতা-আমি অবাঞ্চিত কলঙ্কিত অভিশাপ
মোঃ রুহুল আমিন
হ্যাঁ ,আমি ! দুঃস্বপ্নের গর্ভে কষ্টের জন্ম
আধুনিক সমাজে আমি অবাঞ্ছিত অন্য।
মস্তিষ্কের ভিতর দুশ্চিন্তা আমার নিঃশ্বাসে গরম বাতাস
শিরা উপশিরায় জং ধরে আমার বিবেক হয়েছে হতাশ।
আমার আত্মার সাথে দেহের চুক্তি দিনে দিনে বাড়ছে ঋণ
দুনিয়ার মিথ্যা মায়ার রঙিন স্বপ্ন, বাঁচিয়ে রাখবে আমায় কতদিন?
আমি পথহারা পথিক কলঙ্কিত টোকাই!
আল্লাহ ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই।
সমাজের বিবেকের কাছে আমি জারজ ,আমি পাপি আমি খারাপ
পিতৃ পরিচয়হীন, আপন মা বলতে পারে নাই, কে আমার বাপ?
আধুনিকতার ছোঁয়ায় আছে বিষ, রুপ রং রস
যাহার আছে ক্ষমতা আর টাকা, সেই তো বড় বস।
অযোগ্য রাও সম্মান পায় হয় মহামান্য
শিক্ষিত জ্ঞানীরা ও এদের কাছে জঘন্য!
বেশিরভাগ মানুষ যেখানে মিথ্যাবাদী স্বার্থপর
সেখানে সত্য বাদীর বেঁচে থাকা বড়ই কষ্টকর।
মহা জ্ঞানী গুনি সক্রেটিস কে ,মারছে হেমলক বিষে!
বর্তমান ক্ষমতাবান জ্ঞানী বুদ্ধিমান মরছে মেয়ে এবং টাকার মামলায় ফেসে।
বিশ্বের বড় ক্ষমতাধর আর টাকার বাহাদুরি।
সব সময় গরিবদের সাথে করে ছলচাতুরি!
লেখক- মোঃ রুহুল আমিন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে