জয়পুরহাটের পাঁচবিবির ক্ষুদে শিক্ষার্থীরা পেল নজরুল বর্ষের সাংস্কৃতি পুরস্কার বিতরণ


নজরুল বর্ষ-২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ জয়পুরহাটের পাঁচবিবিতে হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য ও মানবতার কবি ছিলেন নতুন প্রজন্মের মাঝে কবির চেতনা গুলো ছড়িয়ে দিতে হবে।
নজরুল অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান, থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর ছাত্রদলের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাব্বিউল ইসলাম রকি সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
পরে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে