জয়পুরের পাঁচবিবির আটাপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উচাই জেরকা উচ্চ বিদ্যালয় এর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আনিছুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা।
ওপাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু রায়হান, উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও আসন্ন আটাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ছামসুল আলম মাষ্টার প্রমূখ ।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে