সালথায় মারকাযুস সুন্নাহ মহিলা মাদরাসার শুভ উদ্বোধন


সুপ্ত প্রতিভা বিকাশ ও নৈতিকতার উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ফরিদপুরের সালথায় ফুলবাড়িয়া মারকাযুস সুন্নাহ মহিলা মাদসার শুভ উদ্বোধন করা হয়।আজ রবিবার ১লা নভেম্বর সকাল ১২টায় অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে বল্লবদি ইউনিয়নের ফুলবাড়িয়া (গোপিনগর) মাদরাসার নিজস্ব ভবনে নতুনভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে মাওলানা আতাউল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আইয়ুব আলী সাহেব,এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া বাজারের সভাপতি বিল্লাল মুন্সী, ও পান্নু মিয়া, জামাল মিয়া, আসলাম মিয়া মোঃ সোহাগ হোসেনসহ অন্নান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। তাছাড়া মাদ্রাসার ভর্তিকৃত ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন বলেন আমারা উক্ত মাদ্রাসায় নিজেদের মেয়েকে ভর্তি করাবো অন্যদের কে তাদের মেয়েদের এখানে ভর্তি করাতে সহায়তা করবো। মারকাযুস সুন্নাহ মহিলা মাদরাসা বিভাগ সমূহঃ নূরানী মক্তব বিভাগ, নাজেরা বিভাগ,হিফজুল কুরআন বিভাগ, কিতাব বিভাগ,বয়স্কা মহিলাদের কুরআন শিক্ষা,১ম জামাত থেকে মিশকাত জামাত পর্যন্ত ।
এখানে আবাসিক অনাবাসিক অসহায় এতিম, গরীব ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ ছাড় রয়েছে । মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রবিউল ইসলাম জানান আমাদের মাদ্রাসায় আবাসিক/অনাবাসিক সবমিলে ৩শত (তিনশত) ছাত্রী ভর্তি হয়েছে এর মধ্যে ৬০ জন ছাত্রী আবাসিক থেকে লেখাপড়া করছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমার মাদ্রাসা নয় এটা আপনাদেন সকলের মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতি আপনাদের নেক নজর আশা করছি এবং দাবী করছি আমি একদিন পৃথিবীতে থাকবোনা কিন্তু মাদ্রাসা থাকবে এই মাদ্রাসা আপনারা কিয়ামত পর্যন্ত চালিয়ে নিবেন ইনশাল্লাহ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে