মধুমতি নদীর কারণে বিভক্ত হয়েছি জন্ম সূত্র এক সমাজ নির্বাচনী সভায়-চেয়ারম্যান প্রার্থী-DVB


আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ জুনকে সামনে রেখে টগরবন্ধ ইউনিয়নের পঞ্চগ্রাম নামক টিটা নতুন বাজারে নির্বাচনী জনসভা করেছে।গত ৩১ মে রাতে আনারস প্রতিকী পক্ষে পাঁচ গ্রামের সমাজ মিলে ঐক্যবদ্ধ হয়ে এ জনসভায় আয়োজন করে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য চেয়ারম্যান প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্ত বক্তব্যে বলেন, আমি এই এলাকার সন্তান, সুখে দুঃখে আমাকে যখন স্মরণ করবেন আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছি।মধুমতি নদীর কারণে বিভক্ত হয়েছি জন্ম সূত্র এক সমাজ, আবার যোগাযোগ ব্যবস্হা ভাল হওয়ায় এক হয়েছি।
আমি সব সময় এলাকাবাসীর আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার।আমি আপনাদের সেবা করতে চাই।আমাকে চেয়ারম্যান করলে মুক্ত বলেই ডাকতে পারবেন।
টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপনের সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মিজানুর রহমানের পরিচালনায় এ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন,সাবেক শিক্ষক ফারুক হোসেন,সাবেক শিক্ষক বাবু বিকাশ চন্দ বিশ্বাস,সাবেক ইউপি সদস্য মশিউর রহমান, তুহিন সরদার, কাইজার মিয়া,আবুল খায়ের মিয়া, প্রমুখ।
মুক্ত আরো বলেন,শুরুতে নিজ ইউনিয়নে লোকের মতামত নিয়েও পরো উপজেলা জনগণের দোয়া ও সমর্থন নিয়েই চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছি। আমার কোন চাওয়া পাওয়া নেই। । আমি পরিবারিক ভাবেই মানুষের সেবা করা শিখে নিয়েছি। ইতিপূর্বে গত উপজেলা নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, দল উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মনোনয়ন দিয়েছিল আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে তার পাশে থেকে কাজ করেছি।
শুধু উপজেলা নির্বাচনে নয় গত ইউনিয়ন পরিষধ নির্বাচন ও দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এলাকায় থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি করে আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এলাকার মানুষের কাছে কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না।
আমার বিশ্বাস আমাকে জনগণ আগামী ৫ জুন আমাকে আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে আলফাডাঙ্গা উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তুলবো।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে