আলফাডাঙ্গা বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে ইউএনও’র মতবিনিময়-DVB


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি ও জামায়াত অঙ্গসংগঠনের নেতাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ছারমীন ইয়াসমীন ।
সোমবাবার (১১ আগস্ট) বিকেলে মিনি কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ এক দফায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আলফাডাঙ্গা উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপজেলার বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত মত বিনিময়ের সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ছারমীন ইয়াসমীন। বিএনপি পক্ষ থেকে উপস্হিত ছিলেন,
আহ্বায়ক উপজেলা বিএনপি মো. আব্দুল মান্নান মিয়া,সদস্য সচিব মো. নুরজামাল খসরু, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান,যুগ্ম আহ্বায়ক আহমেদ শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম, আহ্বায়ক পৌর বিএনপি মো. রবিউল হক রিপন,যুগ্ম আহ্বায়ক মোঃ বাশারুল বারী,যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল মোল্লা, ,যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ মোল্লা, আহ্বায়ক ছাত্রদল আব্দুল্লাহ আল মিলন, বিএনপি সদস্য আক্তার হোসেন, বিএনপি নেতা সিরাজুল হক মিয়া, বিএনপি নেতা লাভলু।
এবং জামায়াতের পক্ষে উপস্হিত, উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ কামাল হোসাইন, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা রিদওয়ান,পৌর আমির অধ্যাপক মোহাম্মদ ওহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মনির,উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি মো.রেজাউল হাসান,ছাত্র শিবিরের সভাপতি মো. জাবেদ হোসাইন প্রমুখ।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে