মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু DBB


অদ্য শনিবার (২ মে) দুপুরে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এর আগে দুপুরে কালিতলা এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মঈনুল ইসলাম শান্ত বলেন, আজ আপদকালীন সময়ের জন্য ২০০ ফুট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হবে। এছাড়া পদ্মা ভাঙন রোধে ১২ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আর চরাঞ্চলেও পদ্মা ভাঙন রোধে কাজ করা হবে।
এসময় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান জামান বক্তব্য রাখেন।
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে