ভাঙ্গায় ৩দিনের অবরোধ ঘোষণা পাঠকারী সিদ্দিক চেয়ারম্যান আটক DBB


ফরিদপুরের ভাঙ্গায় টানা ৩ দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে তার বোনের বাড়ি নগরকান্দার দহিসারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, জনগণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি মহাসড়কে নামানো হয়েছে এপিসি তিনটি কামান ও একটি জল কামান।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে মধ্যরাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
অন্যদিকে গতকাল সংবাদ সম্মেলনের ঘোষণা অনুযায়ী সকাল থেকেই আন্দোলনকারীরা আন্দোলন শুরু করেছে। মহাসড়কে দেখা যায়, আজ রোববার গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সাধারণ জনগণ আগের তুলনায় আজ আরো জোরদার হয়ে কমপক্ষে ১২টি স্থানে মহাসড়ক অবরোধ করে রেখেছে। সাথে এখানকার রেল লাইনও অবরোধ এবং রেল আটকিয়ে রেখেছে।
উল্লেখ্য যে , ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়ন সহ ভাঙ্গার সর্বস্তরের জনগণ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন।
শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়া। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকেই ভাঙ্গায় সড়ক অবরোধ কর্মসূচি চলছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি::
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে