ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেপ্তার DBB


ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান মো. হারুন ফকির (৫৮) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হারুন ফকির শৈলডুবি গ্রামের মৃত মুনাউল্লাহ ফকিরের ছেলে। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কৃষকলীগ নেতা হারুন মাতুব্বর এলাকায় আধিপত্য বিস্তার করতে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে হারুন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






