Tag: ফরিদপুর সালথা
-
সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির পক্ষ থেকে মুহাঃ ছরোয়ার হোসেন কে জন্মদিনের শুভেচ্ছা
সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।। ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর ফুকরা বাজারে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির অস্থায়ী কার্যালয়ে আজ শুক্রবার ১৭ই জুলাই রাত ৮ ঘটিকার সময় আনন্দঘন পরিবেশে ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন এর শুভ জন্মদিন ... -
বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে সালথায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২৬ পালিত
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ... -
ফরিদপুরের সালথার জয়ঝাপ সঃপ্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ
শিক্ষা পদক প্রদান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করা হয়। আজ বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন, ... -
সরকারি অর্থ জনগণের আমানত- ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার UNO
“সরকারি অর্থ জনগণের আমানত ,সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অপচয় কিংবা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ প্রায়ই আলোচনায় আসে। কিন্তু সেই প্রচলিত চিত্রের বাইরে গিয়ে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন গড়েছে এক ব্যতিক্রমী নজির। উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার পর অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা ... -
সালথায় নববধূর হাতে মেহেদি রং না মুছতেই মালয়েশিয়ায় মর্মান্তিকভাবে স্বামীর মৃত্যু
পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র তিন বছর আগে মালয়েশিয়া প্রবাসে গিয়েছিল শোয়াইব বিশ্বাস (২৩) নামে ফরিদপুরের এক যুবক। সেই স্বপ্ন পূরণে এগিয়ে গিয়েছিল অনেকটা পথ। তবে ভাগ্যের নির্মম পরিহাসে কর্মক্ষেত্রে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। এমন খবরে শোকে স্তব্ধ হয়েছে পরিবার, দেশে লাশ আনতে চেয়েছেন সরকারের সহযোগিতা। নিহত শোয়াইব বিশ্বাস ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের ... -
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
“ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে যুবক মাঠে চল” এই পতিপাদ্য কে সামনে রেখে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সালথার ফুকরায় ১০ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। অদ্য শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সোনাপুর ইউনিয়ন ফুটবল অ্যাকাডেমির ... -
ফরিদপুর বিভাগ-সিটি করপোরেশনের ঘোষণা আসছে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষকদের জন্য পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত ‘নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ... -
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচ অনুষ্ঠিত
“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে যুবক মাঠে চল” এই পতিপাদ্যকে সামনে রেখে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সালথার ফুকরায় ১০ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। অদ্য সোমবার (২ জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্ট ... -
মানবিক কর্মকাণ্ডে পরিচিত ছরোয়ার হোসেন-এবার চেয়ারম্যান পদে
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মুহাম্মাদ ছরোয়ার হোসেন (Master’s in Economics, MBA in Finance)। স্থানীয়দের কাছে তিনি মূলত নিজস্ব অর্থায়নে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ছরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। ... -
ফরিদপুরের সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের
ফরিদপুরের সালথায় গাছ বোঝাই একটি নছিমনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জুলহাস মাতুব্বর (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস মাতুব্বর উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ইজিবাইক চালক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক ...
















কবিতা: অনুতপ্ত হতে হবে