নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে – নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়ে


ফরিদপুরের নগরকান্দায় দাঙ্গা সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাস নির্মূলের পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় নগরকান্দার আলগাদিয়া বিশ্বরোড এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, ‘সিনেমার গল্পের মতো কানে শুনে বেশি লাফালাফি করবেন না। আপনাদের পরিণতি ভালো হবে না। আপনাদের নেতা এ দেশ থেকে পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, আগামী দিনে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর ও বিভাগীয় শহরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী, জেলা বিএনপি আহবায়ক সৈয়দ মুদারেস আলী ইছা,যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,দেলোয়ার হোসেন দিলা,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এবং নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মুকুল, সালথা বিএনপি সভাপতি মো. ছিদ্দিক তালুকদার ও সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আজিজুল হকসহ অনেকে সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানি আজাদ।
মতবিনিময় সভায় বক্তারা দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় যোগদানের জন্য সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আজিজুল হকের নেতৃত্বে ও বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মুহা. ছরোয়ার হোসেন এর ব্যবস্থাপনায় এক বিশাল মটর শোভা যাত্রাসহ উক্ত সভায় নেতা কর্মীগণ যোগদান করেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে