জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অন্তর্গত ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাই খুন।
জমিজমা সংক্রান্ত বিরোধ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকেই চলছিল। শুক্রবার সকালে জমির আইল কাটার সময় দু’ভাইয়ের মধ্যেকথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত জামতুল্লার ছোটছেলে নবীনূর তার বড়ভাই দেলোয়ার হোসেনকে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক নবীনুরকে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, আজ শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালী বাগে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশসহ গিয়ে লাশ উদ্ধার এবং ঘাতককে থানা হেফাজতে নেওয়া হয়।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে