সালথার গোপালিয়া ওয়াজ মাহফিলে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গোরস্থান ময়দানে ওয়াজ মাহফিলে দোয়া চাইলেন অত্র ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন। বৃহঃবার (২৬ নভেম্বর) গোপালিয়া কবরস্থান মাঠে, বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত চলা ওই মাহফিলের আয়োজন করেন স্থানীয় কবরস্থান কমিটি ও ইসলামী যুবসমাজ।
উক্ত মাহফিলে হযরত মাওলানা আবুল খায়ের সাহেব-মুহাদ্দিস বাহিরদিয়া মাদ্রাসা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন.মাওঃ ফয়জুল্লাহ নোমানী সাহেব-নরসিংদী,প্রধান বক্তা ছিলেন মুফতি আতিকুর রহমান সাবেরী সাহেব ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুর কোর্ট পাড় জামে মসজিদের খতিব মাওঃ ইমরান হোসেন সাহেব ও স্থানীয় আলেমবৃন্দ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন,টুকু মাতুব্বর, তারা মিয়া, ফজুলু মাতুব্বর,মোঃ জাকির হোসেন.আইয়ুব মাস্টার,সালাম মোল্যা,লুৎফর মাতুব্বর, হাসান মাতুব্বর,সালাম মোল্যাসহ ও স্থানীয় ওলামায়েকেরাম ও দিনদার মুসল্লীয়ান ইকরাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অত্র ইউনিয়নের সম্ভব্য পদপ্রার্থী ছরোয়ার হোসেন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, এই মাটির টানে আপনাদের মাঝে বার বার ছুটে আসি। আমি ইউনিয়ন বাসীর সেবা করতে চাই। তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
উক্ত ওয়াজ মাহফিল সৌজন্যেঃছিলো গোপলিয়া প্রবাসী কল্যাণ সংগঠণ ও আরজ গুজারে ছিলেন মাওঃ লুৎফর রহমান মুহতামিম অত্র মাদ্রাসা।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে