পাঁচবিবিতে ভটভটিতে পাচারকালে ২৬ বস্তা ওএম এস এর সরকারি চাল জব্দ


জয়পুরহাটের পাঁচবিবিতে আয়মারসুলপুর ইউনিয়নবাসীদের জন্য বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের সরকারি ও এম এস এর ২৬ বস্তা চাল দুটি ভটভটিযোগে পাচারের সময় ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দসহ এলাকাবাসীরা আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন।
প্রশাসন সেগুলি জব্দ করে খাদ্য বিভাগের অধীনে খাদ্য গুদামে মজুদ রেখেছে। ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর ডিলার পয়েন্ট এলাকায়।আয়মারসূলপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন জানান, আমাদের ইউনিয়নবাসী গরিব-দুখী মেহনতি মানুষের জন্য বরাদ্দকৃত চাল পাচার হচ্ছিল।আমরা তা আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।
চালগুলো কেশবপুর ডিলার পয়েন্ট এলাকা থেকে পাচার হচ্ছিল। পরে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল বড়মানিক এলাকায় আসেন এবং চালগুলো জব্দ করে নিয়ে যান।
ইউনিয়ন বিএনপি নেতা লিটন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান ও পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম আমাদের এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে বলেছেন। ভটভটি চালক ইমান আলীদ্বয় বলেন, চরা কেশবপুর ডিলার পয়েন্ট এলাকা থেকে দুজন চাল ক্রেতা ব্যাপারী আমাদেরকে ভাড়া করে চালের বস্তা গুলো শালপাড়া বাজারে নিয়ে যেতে বলেছিল। আমরা তাদের নাম জানিনা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অহিদুর ইসলাম বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে জব্দকৃত ২৬ বস্তা চাল খাদ্য বিভাগের অধীনে খাদ্য গুদামে মজুদ করা হয়েছে । তবে ভটভটি চালকগণের সংশ্লিষ্টতা না থাকায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ডিলার হারুনুর রশিদ বাকির বক্তব্য নিতে ঘটনাস্থল কেশবপুর ডিলার পয়েন্ট এলাকায় গেলে তাকে পাওয়া যায়নি।পরে মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার সহকারি মাসুদ জানান,আমাদের ডিলার পয়েন্ট থেকে চালগুলো পাচার করা হয়নি।ক্রেতারা চাল উঠিয়ে নিয়ে গিয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করেছে। সেগুলোই হয়তো নিয়ে যাচ্ছিল।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে