
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অন্তর্গত ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাই খুন।
জমিজমা সংক্রান্ত বিরোধ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকেই চলছিল। শুক্রবার সকালে জমির আইল কাটার সময় দু'ভাইয়ের মধ্যেকথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত জামতুল্লার ছোটছেলে নবীনূর তার বড়ভাই দেলোয়ার হোসেনকে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক নবীনুরকে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, আজ শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালী বাগে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশসহ গিয়ে লাশ উদ্ধার এবং ঘাতককে থানা হেফাজতে নেওয়া হয়।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com