বোয়ালমারীতে সাংবাদিকের বাড়িতে হামলা,বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ-DVB


শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অন্তরবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এলাকায় দলীয় প্রভাব সৃষ্টি করে।
তার নির্দেশে দলের দুষ্কৃতকারীরা ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাতৈর ইউনিয়ন বাজারের পাশে এক সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে অভিযোগ উঠেছে ।
বুধবার (১২ নভেম্বর) রাত ৮.১০ দিকে রাজধানী টিভি স্টাফ রিপোর্টার সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে। খন্দকার আব্দুল্লাহ রাজধানী টিভি ফরিদপুর জেলার স্টাফ রিপোর্টার,দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজের দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় আব্দুল্লাহ বাদী হয়ে রাতেই খন্দকার নাসিরুলকে হুকুমের আসামিসহ ১৭ জন ও অগ্ঞতনামা ৩০/৪০ জনকে আসামি করে থানাতে লিখিত অভিযোগ দেন। অভিযোগ ও স্হানীয় সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাসেদুল হাসান’র দূর্নীতি অনিয়মের প্রতিবেদন করতে গেলে ঐ কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলাম সঙ্গে সখ্যতা করে তাকে ( নাসিরুল) দিয়ে মোবাইল ফোনে আমার ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও জীবন নাশের হুমকি দেয়।
সেই কল রেকর্ড বিভিন্ন অনলাইন ও ফেসবুকে প্রচার হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ১২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা আব্দুল্লাহ বাড়ির সিসি ক্যামেরা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে হামলা,ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায়। তারা ঘর থেকে একটি ল্যাপটপ ভাংচুর, ৮৫০ মডেল ডিএসএলআর ক্যামেরা, নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
এ বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ বলেন, বিএনপি কেন্দ্রীয় নেতা নাসিরুল হুকুমে তার দলবলসহ আমার বাড়িতে তাণ্ডব চালায়। ।আমাকে রামদা দিয়ে কোপ দিলে মা ধাক্কা দিয়ে মাকে নিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়ে ৯৯৯ ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।আমাকে যে কোন সময় মেরে ফেলার হুমকি দিয়েছে।আমি এখন পরিবার সহ নিরাপত্তাহীনতায় ভূগছি।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আব্দুল্লাহ ওরফে তুষার আমার ভাতিজা। সে বিভিন্ন সার ব্যবসায়ীর কাছে গিয়ে আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাদী করায় আমি তাকে স্বাষিয়েছি। তবে তার বাড়ি ঘর কে বা কাহারা ভেঙ্গেছে আমি জানিনা। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহবান জানাই।
বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল বলেন, খন্দকার আব্দুল্লাহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে