সালথায় ৩০তম হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত


হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সালথা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ৩০ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সালথার উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ফুরকানিয়া মাদ্রাসায় আজ ৫ই নভেম্বর সকাল ৯.০০ টা থেকে শুরু হয়ে বিকাল ২.৩০মি. পর্যন্ত এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সভাপতিত্ব করেন: হাফেজ মুহিব্বুর রহমান সভাপতি, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সালথা উপজেলা শাখা।
মুফতি রবিউল ইসলাম -ইমাম ও খতিব সালথা উপজেলা মডেল মসজিদ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদ হাসান ফায়েক-সভাপতি, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা।

বিশেষ অতিথি -জনাব হাজ্বী আব্দুর রাশেদ মিয়া বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী। হাফেজ মাওলানা নিছারুদ্দীন সভাপতি, ইমাম ঐক্য পরিষদ সালথা, ফরিদপুর।
এতে সালথা উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত হিফজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মেধা তালিকার ১ম-৭ম পর্যন্ত প্রতিযোগিদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।
এবং বিজয়ীদের আগামী ২৯ নভেম্বর-২৫ জেলা পর্যায়ে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে যারা উত্তীর্ণ হবে তাদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
৫ টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ পারা গ্রুপ। ১০ পারা গ্রুপ। ২০ পারা গ্রুপ। ৩০ পারা গ্রুপ। ৩০ পারা সিগার গ্রুপ। (অনূর্ধ্ব ১০ বছর পূর্ণ হাফেজ)
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে