Tag: দেশজুড়ে
-
সালথায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতি নামে শিশুর মৃত্যু, ৪ লাখ টাকায় মীমাংসার অভিযোগ
ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতি আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা না করে স্থানীয়ভাবে ৪ লাখ টাকার বিনিময়ে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নিহত শিশুটির বাবা জানিয়েছেন, তিনি কোনো টাকা চান না; তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তির বিচার চান।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার ... -
মানবসেবার এক অনন্য কারিগর সালথার ডা. বাসুদেব কুমার সাহা
চিকিৎসা পেশা শুধু রোগ নির্ণয় ও ওষুধ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; একজন চিকিৎসকের আন্তরিকতা, মানবিকতা ও ভালোবাসা একজন অসুস্থ মানুষের মনে নতুন আশার সঞ্চার করতে পারে। সেই মানবিক চিকিৎসাসেবার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন নাক-কান-গলা রোগ ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বাসুদেব কুমার সাহা। ঢাকার শান্তিনগরে অবস্থিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হাসপাতাল-এ নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে ... -
পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উপর হামলা-আটক ৪
মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীর ওপর হামলাসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীদের হামলার শিকার হন সাঈম (ছদ্মনাম) নামের এক পর্যটক। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া এলাকায় আন্ধারমানিক পদ্মাপাড়ে ... -
সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুগিকান্দায় সংঘর্ষ বসতবাড়ি ভাঙচুর-DBB
ফরিদপুরের সালথায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা-পাল্টা হামলায় বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ... -
ঢাকায় আত্মগোপনে থাকা আজিজুর হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় বহুল আলোচিত লিচুবাগান মালিক আজিজুর হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল মুন্সী (২৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। হত্যাকাণ্ডের পর প্রায় তিন মাস আত্মগোপনে থাকা শাকিলকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে ঢাকার ডিএমপির চকবাজার থানা এলাকা থেকে র্যাব-১০-এর সহযোগিতায় গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া শাকিল মুন্সী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ... -
আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় ও ... -
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন সম্পন্ন
মাওলানা মো. শোয়াইব সভাপতি, ক্বারী আবু নাছের সেক্রেটারি; ২০২৭-২৮ সেশনের জেলা কমিটি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা মো. শোয়াইব সভাপতি এবং মাওলানা ক্বারী আবু নাছের সেক্রেটারি মনোনীত হয়েছেন। এছাড়া মাওলানা নেজামুর রহমান সোলসইমানী, মাওলানা ফরিদুল আলম ... -
ফরিদপুরের সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ DBB
ফরিদপুরের সালথা উপজেলায় একটি আধুনিক পাটকল (জুট মিল) স্থাপনের দীর্ঘদিনের দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্থানীয় জনগণের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ২৮ জুলাই ... -
বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত DBB
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এ উপলক্ষে উপজেলা হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ... -
আলফাডাঙ্গায় গৃহবধূ আত্মহত্যা-পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই উপজেলার বুড়াইচ ইউনিয়নে শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার শৈলমারী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে সুমাইয়ার স্বামী মো. জসীম কাজী গা-ঢাকা দিয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হতে পারে। তবে ...
















কবিতা: অনুতপ্ত হতে হবে