সালথার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহা. ছরোয়ার হোসেন ইউয়িনের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ও সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল ও নটখোলা গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়াল মোল্যার সভাপতিত্বে ও মাওঃ হান্নান মোল্যার সঞ্চালনায় বিকালে চর বাংরাইল গ্রামে মাওলানা হান্নান মোল্যার বাড়ীর উঠান বৈঠক হয়।

এ সময় উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মো: মোশারফ হোসেন, মিন্টু মুন্সী, আব্দুল জলিল মোল্লা, মনির মোল্লা, সাহাদাদৎ হোসেন, আনোয়ার শেখ, হালিম খান, মিজানুর মোল্লা, আব্দুল সোহরাব মোল্লা, সেন্টু মুন্সী প্রমুখঃ, এরপর সন্ধ্যায় মোঃ তারা মিয়ার সভাপতিত্বে ইউনিয়নের নটখোলা নাওরা পাড়া হাসেম খন্দকার বাড়ীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসেম খন্দকার, কামরুল ইসলাম.আনোয়ার মাতুব্বর (সাবেক মেম্বর), ফজলু মাতুব্বর, টুকু মিয়া মাতুব্বর, সেমেল মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তাগণ বলেন মুহা. ছরোয়ারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে তারা মিয়া বলেন, ছরোয়ার ভাই একজন ত্যাগী, পরিশ্রমী ও জনসম্পৃক্ত নেতা। দীর্ঘদিন ধরে তিনি্ ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছেন। সোনাপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর প্রতি আস্থা রেখেই আমরা সমর্থন জানিয়েছি।
এ সময় সোনাপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মুহা. ছরোয়ার হোসেন বলেন,আপনারা কোনো মাদকসেবী, চাঁদাবাজ ও শালিস বানিজ্যকারী ভোট দেবেন না। আমি আপনাদের সকলকে সাথে নিয়েই একটি সুন্দর আদর্শ মডেল ইউনিয়ন গড়তে চাই,মাদকমুক্ত করতে চাই, শিক্ষার মান উন্নয়ন মূলুক কাজ করবো ইনশাল্লাহ। আসুন আমরা সকল শত্রুতা ভুলে মানুষের কল্যাণে সমাজের উন্নয়নে কাজ করি। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে আপনাদের সেবক বানীয়েদেনে। আমি শাষক নয় আপনাদের সেবক হতে এসেছি।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে