বিদ্যুৎ খাত ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। এসব অনিয়মের নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি করে এ খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। দীর্ঘদিনের অনিয়মের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর চাপ সাধারণ মানুষকেও বহন করতে হয়েছে।’
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য জ্বালানি ও বিদ্যুৎ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রের সম্পদের যথাযথ ব্যবহার এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জিয়াউর রহমান কৃষি, শিল্প ও উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা দলীয় স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
র্যালি শেষে উপজেলার কুমার নদের উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার টুলু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, আলিমুজ্জামান সেলু, মো. মাহবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,।
ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা,বিএনপি নেতা,টগর মন্ডল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসাইন রাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রবিউল ইসলাম লিখন, বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে