মুন্সীগঞ্জ-১ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন DBB


ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কে এম আতিকুর রহমানের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনি এলাকা শ্রীনগর উপজেলার ছনবাড়ী থেকে শুরু এই শোডাউন। মোটরসাইকেল শোভযাত্রাটি শ্রীনগর-সিরাজদিখান মহাসড়ক প্রদক্ষিণসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে শ্রীনগর উপজেলার চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
পুরো মোটরসাইকেল যাত্রাজুড়ে নেতাকর্মীরা হাতপাখা প্রতিকের পক্ষে নানান স্লোগান দেন এবং হাতে হাতে হাতপাখার প্রতিকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম আতিকুর রহমান।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে