ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকার চায়না দুয়ারী পুড়িয়ে বিনষ্ট DBB


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল জব্দ করেছে। গত বুধবার ( ১৫ অক্টোবর ২০২৫) দুপুরের পরে মধুমতী নদীর দিকনগর অংশ থেকে আনুমানিক ৩,০০০০০/- টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

এ অভিযানের নেতৃত্বে দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু সার্বিক সহযোগিতা করেন।
অভিযান শেষে জব্দকৃত চায়না দুয়ারী জাল রাতে উপজেলা পরিষদ পুকুর পাড়ে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে