পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তি আটক


জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর বিশেষ টহলদল পাঁচবিবি-হিলি সড়কে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের মালিকবিহীন প্রায় ৩ কোটি টাকা মুল্যের বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু আটক করেছে।
বৃহস্প্রতিবার (৫ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে পাঁচবিবি এলাকা থেকে একটি চক্র যানবাহনযোগে হিলি হয়ে বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু ভারতে পাচারের চেষ্টা করছিল। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
আটককৃত মালামালের মধ্যে ৬০ প্রকারের বিভিন্ন দেশের সর্বমোট ৫৭০টি কয়েন পাওয়া যায়, যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু আটক করা হয়, যার সিজার মূল্য ৭০ হাজার টাকা।
বর্তমানে উদ্ধারকৃত কয়েন ও মূর্তিটি ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা কাস্টোডিতে সংরক্ষিত রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বৌদ্ধ বিহার পাহাড়পুর, বদলগাছি, নওগাঁ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে