Tag: দৈনিক ভোরের বার্তা
-
সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ DBB
ফরিদপুরের সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সালথা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মামুন সরকার। শপথ গ্রহণ শেষে সাবেক ... -
জাতীয়তাবাদী ওলামা দল সালথা উপজেলা শাখা’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন এখানে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা আত্মার সম্পর্ক সেটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। নির্বাচন সামনে রেখে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সালথা উপজেলা ওলামা দলের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম হচ্ছে ... -
ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা DBB
ফরিদপুরের ভাঙ্গায় দুই ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বানে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে একযোগে ভাঙ্গা থানায় ও উপজেলা পরিষদে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে অবরোধকারীরা প্রথমে ভাঙ্গা থানায় হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় থানার পুলিশ সদস্যরা ভেতরে আটকা পড়েন। হামলাকারীরা থানায় উদ্ধার করে রাখা একটি অ্যাম্বুলেন্সে ... -
বিপুল পরিমান মাদকসহ বরিশালের আগৈলঝাড়ায় গ্রেফতার-৩ DBB
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত শীর্ষ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান, মাদক বেঁচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আস্কর গ্রামের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাৎ ... -
ভাঙ্গায় ৩দিনের অবরোধ ঘোষণা পাঠকারী সিদ্দিক চেয়ারম্যান আটক DBB
ফরিদপুরের ভাঙ্গায় টানা ৩ দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে তার বোনের বাড়ি নগরকান্দার দহিসারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, জনগণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ... -
নবাগত সহকারী কমিশনার (ভূমি)’ এর সাথে সালথার সাংবাদিকদের মতবিনিময়
ফরিদপুরের সালথায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকারের সাথে সালথার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ। অন্যদের মধ্যে উপস্থিত ... -
সালথায় প্রতিপক্ষের হামলা, গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া পশ্চিমপাড়া ৮ নং ওয়ার্ডে মাতুব্বর পরিবারে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাঞ্জ মাতুব্বর (৬৫), পিতা মৃত জহুর মাতুব্বর, গুরুতর আহত হন। তাকে কুপিয়ে দু’পায়ে মারাত্মক জখম করা হয়। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহ:বার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ ... -
কওমি মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলা ব্যাপক ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ DBB
শান্ত শালথা কে অশান্ত করার চেষ্টায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামে মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসায় দুর্বৃত্তরা হানা দিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় মাদ্রাসার জায়গার মালিক আলেপ শেখ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সালথা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ... -
ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ DBB
একদিন পার হতে না হতেই অবশেষে আবারো যৌথবাহিনীর জালে ধরা পড়ল মাদক ব্যবসায়ী হেদায়েত মন্ডল (৪০)। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী সেনা ক্যাম্প ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্প ও আলফাডাঙ্গা থানার উপ পুলিশ পরিদর্শক সমীর কুমার নেতৃত্বে ফোর্স ... -
ভাঙ্গায় দিনব্যাপী মহাসড়কে মানববন্ধন; দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে মহাসড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে কমপক্ষে ২১টি জেলার সড়ক যোগাযোগের প্রবেশদ্বার অবরোধ করেছে স্থানীয়রা। পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আশ্বাসে ৩দিনের জন্য সন্ধ্যা ৭টায় সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করেছে স্থানীয় জনগণ। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের পুকুরিয়াসহ ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের শুয়াদি, ...
















কবিতা: অনুতপ্ত হতে হবে