বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড DBB


বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের একটি টিম আগৈলঝাড়া থানাধীন বাগধা ইউনিয়নের খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মিলন মিয়া (২৪), পিতা: মো. রেজাউল করিমকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে আটক আসামিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, আদালত তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জগদীশ মন্ডল –বরিশাল প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে