Tag: দেশজুড়ে
-
সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির নেতাকর্মীরাই বেশি জীবন দিয়েছেন-সালথায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবার আগে জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বিএনপির আয়োজনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ... -
আগৈলঝাড়ায় স্বামীর অত্যাচারে শিশুকন্যা সন্তান রেখেই ঘর ছাড়া গৃহবধূ – থানায় অভিযোগ
বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে প্রাণ বাঁচাতে স্বামীর বাড়ি ছাড়ার সময় মাত্র এক মাস বয়সী শিশুকন্যাকেও সঙ্গে নিতে পারেননি এক গৃহবধূ। জীবন বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসলেও মায়ের বুকের দুধের বয়সী শিশুকে স্বামীর বাড়িতে রেখে আসতে হওয়ায় এখন উদ্বেগ, কান্না ও উৎকণ্ঠায় দিন কাটছে ওই মায়ের। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, দীর্ঘ প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে ... -
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ... -
সালথায় সংস্কারের অভাবে নাজেহাল সোনাপুর-ময়েনদিয়া সড়ক চরম দুর্ভোগে মানুষ
গর্ত যেন সড়কের সৌন্দর্য! কোথাও পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে জমে পানি ও কাদা। এভাবেই প্রায় চার বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর-ময়েনদিয়া সড়কে চলাচলকারী মানুষ। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি স্থানীয়দের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন সেটিই ভোগান্তির কারণ ... -
বোয়ালমারীর ময়েনদিয়া বাজারে আধিপত্যের বিরোধে হাটে হামলা- আহত ২
ফরিদপুরের বোয়ালমারীতে হাটের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল (২৯ আগষ্ট) শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন সোলাইমান মাতুব্বর ও মুশফিক বিল্লাহ জিহাদ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ময়েনদিয়া বাজারের হাটবার ছিল। এ কারণে আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ভিড় ছিল বাজারে। ... -
আগৈলঝাড়া বেবিহোমে ঠাঁই হলো বামনা থেকে উদ্ধার নবজাতকের
বরগুনার বামনায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে রাখা শিশুটির ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় বেবিহোমে (ছোটমণি নিবাস)। বুধবার বিকেলে বেবিহোমে ওই নবজাতক কন্যা শিশুকে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রশাসনের সহযোগিতায় বুধবার বিকেলে নবজাতক কন্যা শিশুকে উন্নত চিকিৎসার জন্য আগৈলঝাড়া ছোটমনি নিবাস থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। আগৈলঝাড়া বিভাগীয় বেবিহোমের ... -
সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাংচুর ও গরু ব্যবসায়ীর ৯ লক্ষ টাকা লুটের অভিযোগ
ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬/৭ জন আহত ও কমপক্ষে ৮টি বাড়ী ভাংচুর করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মনির বিশ্বাস ও মিশরু মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ... -
বিজয় গুপ্ত’র স্মৃতি স্বরণে আগৈলঝাড়ায় ৫৩৩ বছরের পুরোনো মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত DBB
ধর্মীয় ভাবগাম্ভির্যর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ৩৩ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে হাজার হাজার নারী-পুরুষ ভক্তর উপস্থিতিতে বার্ষিক মনসা পুজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে পুজার্চণা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। হাজার হাজার শিশু-নারী-পুরুষ ভক্তরা তাদের মনস্কামনা পুরণ ও পুণ্য লাভের আশায় ... -
আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত DBB
“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে ... -
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সেবার পরিবেশ উন্নয়ন পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ওয়ার্ড, হাসপাতাল চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ...
















কবিতা: অনুতপ্ত হতে হবে