উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হলো রাজবাড়ী জেলার রসুলপুরের ঐতিহাসিক তিনদিন ব্যাপি মাহ্ফিল


রাজবাড়ী জেলায় অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ আত্মশুদ্ধির মারকায রসুলপুর মাদরাসার তিনদিন ব্যাপি বাৎসরিক ঐতিহাসিক ওয়াজ মাহ্ফিল ও হালকায়ে জিকির ১৯ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার বাদ যোহর উদ্বোধনী বয়ান ও দোয়ার মাধ্যমে শুরু হলো।
এই মাদরাসা ও দরবারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মাওলানা শাহ শরিফ আব্দুল মতিন নেছারী পীর সাহেব রসুলপুরী রহঃ। তিনি ১৯৭৫ সালে সুদূর পিরোজপুর থেকে এসে একটি মকতব থেকে তিলে তিলে দাওরা হাদিস মাদরাসা ও আত্মশুদ্ধির মারকায হিসেবে বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলেন।
তিনি গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ সালে ইন্তেকাল করেন। তারপরে তাঁর আপন ছোট ভাই আলহাজ্ব হযরত মাওলানা শাহ শরিফ মাসুম বিল্লাহ নেছারী পীর সাহেব রসুলপুরী দা,বা, উক্ত মাদরাসার মুহতামিম ও সংগঠনের আমিরুল উমারার দ্বায়িত্ব পালন করে আসছেন।
উদ্বোধনী বয়ানে তিনি সকল সালেকদেরকে আল্লাহর ফায়সালার প্রতি খুশি থাকার জন্য অনুরোধ করেন। আবহাওয়া প্রতিকুল হলেও মাহফিল বন্ধের ঘোষনা দেননি। আগত সালেকগনও সর্বচ্চ ধৈর্যের সাথে বসে আছেন। উল্লেখ্য ময়দানে দেশের প্রায় ২০-৩০ জেলার মুসলমানগন বাস, নৌকা, ট্রেন সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে আগমন করেছেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে পীর সাহেব রসুলপুরী দা, বা, দোয়া করেন এবং মাহফিলের সফলতার জন্য সকলের নিকটে দোয়া প্রার্থনা করেন।
মোঃ জাকারিয়া মাসুদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে