জয়পুরহাটের আয়মা রসুলপুর ইউনিয়নের উন্নয়নে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক সাবেক ছাত্রদল নেতা তারেক


ছাত্রজীবন থেকেই রাজপথের লড়াকু সৈনিক, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সফল সহ-সভাপতি এবং আয়মা রসুলপুর ইউনিয়নের কৃতি সন্তান দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ তারেক হোসেন ।
দলের আদর্শ বুকে ধারণ করে শিক্ষাজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। জনগণের প্রত্যাশা: বিএনপি থেকে মনোনয়ন পেলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন ছাএনেতা তারেক হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়মা রসুলপুর ইউনিয়নের যেকোনো সংকটময় মুহূর্তে বা সাধারণ মানুষের যেকোনো সমস্যায় তিনি ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্যমত তা সমাধান করার চেষ্টা করেছেন। দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের বিপদে-আপদে তাঁর এই ছুটে চলা এলাকায় তাঁকে এক জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত করেছে। সাধারণ মানুষের মন জয় করেছেন।
স্থানীয় সাধারণ ভোটার ও জনগণের জরিপে জোরালোভাবে উঠে এসেছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি তিনি বিএনপি থেকে দলীয় সমর্থন বা মনোনয়ন পান, তবে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হবেন—এটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।
জনগণের এই ভালোবাসাকে পুঁজি করে তিনি বর্তমানে আয়মা রসুলপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম-গঞ্জে ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি সর্বস্তরের মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।
এ বিষয়ে কৃতি এই সাবেক ছাত্রনেতা মোঃ তারেক হোসেন বলেন “আপনাদের ভালোবাসা ও সমর্থনে যদি আমি আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে প্রতিহিংসার রাজনীতি ভুলে আয়মা রসুলপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ।”
তার এই উদাত্ত আহ্বান ও জনকল্যাণমুখী ভাবনায় ইউনিয়নের তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বিরাও একাট্টা হয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সৎ, পরিশ্রমী ও তরুণ এই নেতৃত্ব ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে নতুন গতি আনবে।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে