সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির বালু উত্তোলনের অভিযোগ


ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া ডোলভরা ফসলি জমির মাঠে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে ব্যাপক আকারে পাশের তিন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভুক্তোভোগী পাশ্ববর্তী জমির মালিকগন অসহায় হয়ে প্রশাসনের আইনগত ব্যবস্থাগ্রহণের দিকে বাজপাখির মতো তাকিয়ে রয়েছে।২রা, নভেম্বর বিকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের ডোলভরা ফসলি মাঠে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে সানাল নামের এক মাটি খেকো। অভিযোগ রয়েছে ব্যক্তিগত ক্ষমতা ও এলাকা ভিত্তিক মাটি খেকো সিন্ডিকেট এর প্রধান সানাল পুরো বর্ষা মৌসুম ভরে এলাকার বিভিন্ন মানুষের কাছে ওই একই স্থান থেকে এই বালু বিক্রি করে আসছে।

স্থানীয় পাশ্ববর্তী জমির মালিক ও সাধারন কিছু লোকজন জানান, সানাল ব্যক্তিগত লোক খারাপ এলাকার কিশোর গ্যাং সৃষ্টি করে চলাফেরা করার কারনে কেউ তার বিরুদ্ধে কথার বলার সাহস পায় না। ভুক্তভোগীরা জানান, আমাদের যে জমিতে তিন মৌসুমে তিনটি সোনার ফসল ফলে। সেই জমি কেটে মাটি ও বালু উত্তোলনের ফলে আমাদের পাশের জমিতে ভাঙ্গন ধরেছে। এমনকি এখন পেয়াজের দানা রোপন করার সময় অথচ সানাল সারা মাঠ পানি ও কাদা দিয়ে জমি নষ্ট করে দিচ্ছে। আমাদের পিয়াজের দানা রোপনে বিলম্বিত হচ্ছে। তারা জানান, আমরা এর প্রতিকার চাই প্রশাসনের কাছে।
এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে সানাল নামের ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে বলেন, ছবি টবি তুইলা ভিডিও কইরা নিয়ে যান যা করার করেন। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনারা ওই জায়গার বিস্তারিত তথ্য দেন। আমি আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে