ফরিদপুরের সালথা থানার পুলিশের আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রম শুরু


ফরিদপুরের সালথা থানা পুলিশ কয়েকদিন বিরতির পর আজ ১২ইং আগষ্ট রোজ সোমবার বিকাল ৫ঘটিকায় র্যালীর মাধ্যমে তাদের সেবা কার্যক্রম শুরু করে।
এ সময় বিএনপির নেতা কর্মীগন প্রসাশনের সবাইকে অভিনন্দন জানান এবং র্যালিতে শরিক হন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমহান সবার উদ্দেশে বলেন সালথা থানার লোকজন আমার আত্নার আত্বিয়তার পরিচয় দিয়েছেন আমি এটা সারা জীবন মনে রাখবো। আসুন আমরা এই সালথাকে সংঘাত মুক্ত রাখতে সকলে এক হয়ে কাজ করি।

এ সময়ে রজনিগন্ধা ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান। জনসাধারণ তাদের সেবা কার্য্যক্রম শুরু করার জন্য প্রসাশনকে মিস্টি মুখ করান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, এ্যাডভোকেট জাহিদুল হাসান লাবলু- সালথা উপজেলা বিএনি পি যুগ্ম সাধারণ সম্পাদক।
ও এ্যাডভোকেট মোঃ সুজন ফকির- যুগ্মসাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল ও আইন বিষয়ক সম্পাদক সালথা উপজেলা বিএন পি, খায়রুল বাশার আজাদ সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সালথা উপজেলা বিএনপি।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর তিনি বলেন সালথা থানা প্রসাশন পুনুরায় তাদের কার্যক্রমে ফিরে আশায় সালথা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সালথা জনগনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্য অবশ্যই আইনশৃঙ্খলা মেনে চলবেন ও পুলিশকে সহযোগিতা করবেন।

এ্যাডভোকেট জাহিদুল হাসান লাবলু বলেন দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ অপরিহার্য পুলিশ তাদের ১১দফা দাবির লক্ষে কয়েকদিন কর্মবিরতিতে ছিলো আজ তাদের কর্মস্থলে ফিরেছেন তাদের সার্বিক সহযোগিতার জন্য বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আমরা সকল পুলিশ কে আমরা অভয় দিয়েছি যেটা তারা সাদরে গ্রহণ করেছেন এবং আমাদের সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন।
এ্যাডভুকেট সুজন তিনি বলেন এখন জনগণের উদ্দেশ্য যে ম্যাসেজ বিএনপি একটা শান্তিপুর্ণদল বিভিন্ন ধর্মালম্বী যারা আছেন তাদের কোন ভয় নেই, আমরা মারামারিতে যাবোনা আমরা শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করবো আমরা শ্যামাওবায়েদ এর নির্দেশে সকল উপজেলায় ম্যাসেজ দিয়েছি হানাহানিতে যাবো না, ভালবাসার হাত বাড়িয়ে দিয়েছি এবং আশা করছি শ্যামাওবায়েদ এই আসন থেকে এমপি নির্বাচিত হবেন ইনশাল্লাহ।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ-https://youtu.be/wK_cQ0pCW5s?si=g0riuxtDbux8IPJB
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.





