সালথায় ৪ দলীয় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় ভাবুকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবসমাজের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে এম এসটি ফুটবল একাদশ ও স্বপ্নধারা ফুটবল একাদশের মধ্যে ৯০ মিনিটের খেলায় কোন গোল না হওয়ায়, ট্রাইবিকারে এম এসটি ফুটবল একাদশ স্বপ্নধারা ফুটবল একাদশ কে ৪/৫ হারিয়ে এম এসটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্নসাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা পাবেল রায়হান, ইব্রাহিম মাতুব্বর, ইউপি সদস্য রফিক মোল্লা, মুরাদুর রহমান (মুরাদ), ইনসুর মাতুব্বর, হাজী আব্দুস সোবহান মোল্লা, যুবদল নেতা শাফিকুল ইসলাম প্রমূখ।
খেলা অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা তরুনসমাজ কে মাদক থেকে ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুনদের মধ্যে শৃঙ্খলা ও ভাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পীতি গড়ে তোলে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে