জয়পুরহাটে কোটি টাকার কষ্টি পাথর উদ্ধার করেছে বিজিবি-২০


জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।
এ সময় পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। রবিবার সকাল ১০’টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকালে মূর্তি সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ধুরইল গ্রামের মৃত জগা মাহাতর ছেলে সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে উপজেলার ধুরইলে যৌথ অভিযান চালিয়ে করে মূর্তিসহ পাচারকারীদের আটক করা হয়।
উদ্ধারকৃত কষ্টি পাথরের একটির ওজন ৪২.৭ কেজি এবং অপরটির ওজন ৩৭.৬ কেজি সহ মোট ৩টি খন্ডের ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম।
যার আনুমানিক বাজার মূল্য ৮৯ লক্ষ ১০ হাজার টাকা।
উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্দুল কাইয়ুম- জয়পুরহাট
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে