পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি নিশ্ছিদ্র নিরাপত্তার অঙ্গীকার জয়পুরহাটে


আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক। বুধবার (১৫ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটে ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব পারুলিয়া মিলন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজা উদযাপনকারী জনসাধারণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
তিনি আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে স্থাপিত পূজামণ্ডপসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়োজিত বিজিব সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে