সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন এর গণসংযোগ ও মতবিনিময় সভা


আসন্ন ৫নং সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন গরিবের বন্ধু সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন মুহাঃ ছরোয়ার হোসেন।
গণসংযোগকালে তিনি বলেন, “সোনাপুর ইউনিয়নের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অন্যায়-অবিচারমুক্ত একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার মানউন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা ছরোয়ার হোসেন এর সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে থাকার ও অত্র ইউনয়নের মসজিদ মাদ্রাসায় দান এবং রাস্তাঘাট মেরামতের বিষয়টি তুলে ধরেন। উল্লেখ্য রায়েরচরের খেপু শরীফ ও তার লোকজন নিয়ে মুহাঃ ছরোয়ার হোসেন এর দলের সাথে যোগদান করে।
গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তবে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা এবং ভোটারদের সমর্থনের বিষয়টি নির্বাচনী তফসিল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে