ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদের ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা


ফরিদপুরের ভাঙ্গা বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলা দায়ের করা হয়।
এ সময় মামলাগুলোতে প্রায় অর্ধলক্ষ (মোট ৪৩ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ছবি তুলতে গেলে তাদেরকে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ভাঙ্গা বাজার ঔষধ ব্যবসায়ীর সভাপতি কিবরিয়া বিশ্বাসের বিরুদ্ধে।

অভিযান পরিচালনায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, ভাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী রায় ফার্মেসি প্রোভাইডার-শুভ রায়কে- ১০০০০/- টাকা, ন্যাশনাল মেডিকো প্রোভাইডার সুব্রত রায়কে- ১০,০০০/- টাকা, বৃষ্টি ফার্মেসি প্রোভাইডার- সিদ্দিকুর রহমানকে- ১০,০০০/- টাকা, পদ্মা ড্রাগ হাউস প্রোভাইডার বিপুল চন্দ্র মালাকে- ৮০০০/- টাকা, একতা ফার্মেসি ৫০০০/- টাকা সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাদরুল আলম সিয়াম।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন, ফরিদপুরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। অভিযানে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরাও সার্বিক সহযোগিতা করেন। তবে, অভিযোগ উঠেছে এ সময় স্থানীয় সাংবাদিকগণ ছবি তুলতে গেলে ভাঙ্গা বাজার ঔষধ ব্যবসায়ীর সভাপতি কিবরিয়া বিশ্বাস সাংবাদিকদের সাথে বাকবিতন্ডা শুরু করে দেন ও অভিযানের তুলতে নিষেধ করেন এবং ছবি প্রকাশ করতে নিষেধ করেন।
এ সময় উপস্থিত জনগণ ও স্থানীয়রা বলেন, ঔষধ ব্যবসায়ী সভাপতির এমন আচরণে সাংবাদিকগণ সহ আশেপাশের সকলেই হতভম্ব হয়ে পড়েন।জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে