ফরিদপুরের সালথায় ইউনিয়ন আ”লীগের সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আফছার মাতুব্বর ও সহযোগী ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি বশির আহমেদ এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কাগদী বাজারে মাঝারদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি বশির মাতুব্বরের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে।
রাজনৈতিক আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব ধরে রাখার চেষ্টা থেকেই এসব ঘটনা ঘটছে বলে দাবি করেন তাঁরা। সম্প্রতি আফছার চেয়ারময়ান এর ছেলে সোহেল নিজের ফেইসবুক পেইজ থেকে উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাজিবকে হত্যার হুমকি ও বিএনপি নেতা মতি হত্যা শিকারোক্তি বেরিয়ে আসে।

বক্তারা বলেন, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। এ ছাড়া মানববন্ধন থেকে আফছার মাতুব্বর ও বশির উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি মোল্যা, সালথা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম রিজু, সালথা উপজেলা যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রাট, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিমায়ত সরদার।

সালথা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি মোহাম্মদ রাজিব হোসাইন স্বেচ্ছাসেবক দলের মাজারদিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক শাহিদ মোল্লা, যুবদল নেতা, ওয়াসিম মোল্লা,মিরান মোল্লা, মুঞ্জু মাতুব্বর,মুকুল মাতুব্বর সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন।
সালথা ( ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে