ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন প্রতিবাদে আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ এর বিক্ষোভ মিছিল


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছে ।
উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার উদ্যোগে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের ওপর জুলুম নির্যাতন, হত্যা, বাড়িঘর, দোকানপাট, মসজিদ, মাদরাসা-ভাংচুর, অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই মে) সকাল ১০টায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে বাজারের মেইন রোড হয়ে বিভিন্ন স্লোগানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে গিয়ে অবস্থান করে।
উক্ত অনুষ্ঠানে মুফতী সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাওঃ তামিম আহমেদ (মিলন) এর পরিচালনায় ও মাওঃ ডাঃ মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন
জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল্লাহ, আল-হেরা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান,
ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ শরিফুল ইসলাম, ক্বওমি উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আহসানুল্লাহ, খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি আব্দুল করিম সাহেব, চান্দড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওঃ হাবিবুর রহমান, খেলাফত যুব মজলিসের সাবেক সভাপতি মাওঃ ইলিয়াস হুসাইন।
খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আবু মুসা,উপজেলা ছাত্রশিবির-এর সভাপতি মোঃ জাবেদ হাসান প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ফিরাউন নমরুদ এসেছিল চলে গেছে,কিন্তু তাদের সীমাহীন অত্যাচারের কথা মানুষ আজও ঘৃণাভরে স্মরণ করে, তেমনই ভারতের কসাই নরেন্দ্র মোদির নেতৃত্বে যে মুসলিম নিধনের পায়তারা চালাচ্ছে তা ফিরাউনের অত্যাচারকেও হার মানাবে।
মুসলমানদের জান-মাল,ইজ্জত, মসজিদ, বাড়িঘরের উপর যে জুলুম নিপীড়ন চালাচ্ছে তা যদি অনতিবিলম্বে বন্ধ না করে তাহলে বাংলাদেশের তাওহীদি জনতার বুক ভরা ঈমান নিয়ে স্ব-জাতি মুসলিম ভাই-বোনদের রক্ষার্থে ভারতের দিকে লংমার্চ করতে আমরা প্রস্তুত।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে আমেরিকার গোস্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। কোন মুমিন মুসলিম হয়ে আমরা হারাম গোস্ত ভক্ষণ করতে পারিনা। সরকারের নিকট উদত্ত আহবান থাকবে এই চুক্তি বাতিল করতে আপনাদের যে ভূমিকা রাখা প্রয়োজন তা রাখবেন বলে আশাবাদী।
সেই সাথে সরকার দলীয় এম,পি নিলুফার চৌধুরী যাকাত নিয়ে যে অবমাননা করেছে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে ভারতের মুসলিম, ফিলিস্তিনি মুসলিম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সকল মুমিন,মুসলমানদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে