সালথায় সুশাসনের জন্য নাগরিক-সুজন এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফরিদপুরের সালথায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর সালথা উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সুজনের উদ্যোগে বুধবার (৬ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় শেষে সুজনের সালথা উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. আরিফুল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, মো. জাহিদুর রহমান, মো. মফিকুল ইসলাম, মো. মুজাহিদ হোসেন মোল্যা, সৈয়দ আব্দুল বাপ্পী, মো. মেহেদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসাইন ও সাহিদ গাজী।
কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, প্রাচার সম্পাদক শাহিন হাওলাদার, প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ওলিয়ার ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, ফারহান রাসেল, মো. সোহাগ মীর, ইকবাল হোসেন, শাকিবুল ইসলাম, মো. নজমুল হাচান, মো. লাভলু, মো. মামুনুর রশীদ, মো. নাজমুল হাসান, মো. সাব্বির হোসেন, মো. এমদাদুল ইসলাম।
নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুজন ফরিদপুর জেলা সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ এম.এ. বাতেন, কার্যনির্বাহী সদস্য ইরা নাহার দিবা, রুমানা আক্তার প্রমূখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন, সাংবাদিক আরিফুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তার অরাজনৈতিক সংগঠন সুজন এর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে