ভদ্রপাড়ায় আগুনে ৩টি বসতবাড়ি ও রান্নাঘর পুড়ে ছাই


জগদীশ মন্ডল
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৬ এপ্রিল )রাত ২:৪৫ মিনিটে আরিফ সরদারের রান্নাঘর থেকে বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরিফ সরদারের রান্নাঘর ও বসতবাড়ি, আওয়াল সরদারের বসতবাড়ি, মান্নান সরদারবসতবাড়ি সহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতি মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক ঘটনা স্থল পরিদর্শন করে প্রত্যেক ক্ষতি গ্রস্থ পরিবারকে এক বান টিন সহ বিভিন্ন উপকরন সহয়তা প্রদান করেন।
তবে কিভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে কোন সূত্রপাত পাওয়া যায়নি।
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে