ভাগ্যকুলে সিআইপি নাবিল গাজীর উদ্যোগে গরীব, দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরন DBB


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তরুণ সমাজসেবক সিআইপি নাবিল গাজী। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার ভাগ্যকল ইউনিয়ন কামারগাঁও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ সামগ্রী বিতরন করা হয় এই বিতরণ কর্মসূচিতে প্রধান উদ্যোক্তা সিআইপি নাবিল গাজীর সাথে উপস্থিত থেকে তদারকি ও সহায়তা করেন একদল উদ্যমী তরুণ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সিয়াম, রাকিন, ওয়ালিদ, চয়ন, রিয়ন, সুজন, সিফাত, ইমন ও তানভির। এবং শ্রদ্ধেয় বড় ভাই রবিউল ও কাওসার।
উপস্থিত স্বেচ্ছাসেবীরা জানান, ঈদের খুশিতে যেন কোনো পরিবার বঞ্চিত না হয়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই তারা এই আয়োজনে যুক্ত হয়েছেন। সিআইপি নাবিল গাজী বলেন, “ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সমাজের সামর্থ্যবান সবাই যদি এভাবে এগিয়ে আসে, তবেই ঈদের প্রকৃত আনন্দ সার্থক হবে।”
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। বিতরণ শেষে উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








