সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন


জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপতি উপলক্ষে ফরিদপুরের সালথায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টায় একটি র্যালি বের করে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে সালথা প্রেসক্লাবে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাবেক সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক সাইফুল ইমলাম।

চ্যানেল এস’র সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইনের আয়োজনে ও যায়যায় দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আজিজুর রহমান, মিঞা লিয়াকত হোসাইন, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, কার্য নির্বাহী সদস্য শরিফুল হাসান, সদস্য মজিবুর রহমান, মনির মোল্লা, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল প্রমূখ।
আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গান পরিবেশন করেন সালথা লালন নবধারা সঙ্গীত একাডেমীর সভাপতি গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকার, শিল্পী সাইফুল ইসলাম ও লালন নবধারা সঙ্গীত একাডেমীর সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে