সালথা থানায় ‘ওপেন হাউস ডে অনুষ্ঠিত DBB


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় থানার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সালথা থানা পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর আবুল ফজল মুরাদ, এস আই মেহেদী হাসান প্রমুখ।
এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার মাদকসহ অন্য অপরাধের বিষয়ে তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই প্রশান্ত কুমার।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে