সালথায় ১৪ মামলার আসামি সেচ্ছাসেবক লীগ নেতা আটক DBB


ফরিদপুরের সালথায় আবু বক্কার (৪৫) নামে ১৪ মামলার আসামি আওয়ামী সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার (৩১ মে) সন্ধার পর রাত ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবু বক্কার মাঝারদিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত হাচেন মোল্যার ছেলে এবং মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কার কে গ্রেপ্তার করা হয়েছে।
তার নামে দ্রুত বিচার আইন সহ মোট ১৪ টি মামলা রয়েছে এবং একটি মামলার পরোয়ানা ভুক্ত আসামি। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভেোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে