আমেনা-রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সালথায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


ফরিদপুরের সালথায় আমেনা-রশিদ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের এর যৌথ উদ্দেগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সালথা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেলা ১১ টায় উপজেলা হলরুমে ১৬জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিস আলী মোল্যা, সমাজ সেবা অধিদপ্তরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
ও ইঞ্জিনিয়ার কাজী শাহ আলম, ফরিদপুর টিটিসির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার আবুল বাসার, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান ,সালথা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ।

আরো উপস্থিত ছিলেন মোঃ সাহেব আলী (সায়েম)মাস্টার, আবুল হোসেন -সোনাপুর ইউপি সদস্য, মোঃ মন্জুর মাতুব্বর-নটখোলা,,মোঃ আনোয়ার মাতুব্বর-প্রমূখ।
এসময় প্রতিবন্ধী ১৬ জনের মধ্যে আমেনা-রশিদ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট এর পক্ষ থেকে ১০ টি হুইল চেয়ার ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৬টি হুইল চেয়ার দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে