সালথায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-DVB


রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে যদুনন্দী গ্রামের পশ্চিম পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লার দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান বালী এসময় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
পরে সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লা বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে