৪ আগষ্ট হত্যা মামলায় আসামী মুন্সীগঞ্জের কাঠালবাড়ী এলাকায় ত্রাস মামুন গ্রেফতার DVB


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগষ্ট মুন্সীগঞ্জ সুপার মার্কেটের সামনে সংঘটিত ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলার আসামী বাঘড়া কাঠালবাড়ী এলাকার ত্রাস মমিনুল ইসলাম মামুন মাদবর(৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীরবাতে শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী এলাকা থেকে পলাতক আসামী মমিনুল ইসলাম মামুন মাদবরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মমিনুল ইসলাম মামুন মাদবর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মৃত জমশেদ মাদবরের ছেলে এবং বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। মমিনুল ইসলাম মামুন মাদবর, পিতাঃ মৃত জমসের আলী মাদবর, বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি, শ্রীনগর
স্থানীয়রা জানান, উপজেলা বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি, রুদ্রপাড়া,কাঠিয়া পাড়া, বৈচার পাড়, আড়িয়াল বিলসহ এই অঞ্চলের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এ মামুন মাদবর। সে এলাকার নিরহ লোকজনদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়ার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শ্রীনগর থানার এসআই হাবিব জানান, মামুন মাদবরকে মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত হত্যায় মামলায় গ্রেফতার করে আজ সকালে ঐ থানায় প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে