ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউএনও’র কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ -DVB


ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় প্রধান শিক্ষকের অপসরণের দাবীতে ইউএনও ‘র কার্যালয় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।গত ৩ সেপ্টেম্বর সকাল ১ টার দিকে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইযুব আলি মৃধা বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করে।
ঐ শিক্ষকের বিরুদ্ধে ৯টা অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ এর দাবীতে গত ২ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে প্রবেশ পথে বাধা দেয় শিক্ষার্থীরা।

ছাত্র শৌরভ খান, ইয়াসিন ফকির,হায়াতুল শেখ বিক্ষোভে সময় বক্তব্য বলেন,ইউএনও স্যার স্কুলে সভাপতি হওয়ায় আমাদের আজ( মঙ্গবার) সকাল ১০ টার দিকে এসে লিখিত অভিযোগ দিতে বলে।সকল ছাত্রছাত্রী অফিসে এসে স্যারকে না পেয়ে তিন ঘন্টা অপেক্ষা করে সকলে বিক্ষোভ শুরু করেন।
পরে তার বাসা থেকে এসে আমাদের পাঁচ জন সদস্য প্রতিনিধির সাথে কথা বলে এবং লিখিত অভিযোগে ভূলত্রুটি সংশোধন করে এক ঘন্টা পরে আমাদের সাথে চুড়ান্ত কথা বলবে বলে জানিয়েছে।আমাদের এক দফা এক দাবী প্রধান শিক্ষকের অপসরণ চাই।
অভিযুক্ত প্রধান শিক্ষক আইযুব হোসেন জানান, আমার বিরুদ্ধে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছে।ওখানে দুইটি গ্রুপ আছে,আমি এক গ্রুপে প্রতিহিংসা শিকার হয়েছি। নির্বাহী স্যারকে প্রতিটি অভিযোগ লিখিত আকারে উত্তর দিবো।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সারমিন ইয়াছমিন বলেন,আমি খুব অসুস্থ বিক্ষোভের খবর পেয়ে অফিসে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি ও লিখিত অভিযোগ দিলে দ্রুত তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কতো কর্মদিবসে তদন্ত করবেন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন,দ্রুতই তদন্ত করা হইবে।
উল্লেখ বিদ্যালয়ের অর্থ আত্মসাত,দুনীতিবাজ ,খারাপ আচারণ ও বিভিন্ন অনিয়মে ৯টা অভিযোগ এনে পদত্যাগ এর দাবীতে গত কয়েকদিন বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।গত ২ সেপ্টেম্বর স্কুলে সামনে অবস্হান কর্মসূচি পালন করেন।
নিজেস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















কবিতা: অনুতপ্ত হতে হবে